আড়াইহাজারে সাইফুল ইসলাম নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোপালদী বাজার বড় মসজিদ মার্কেটের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইফুল বিশনন্দী গ্রামের ওছমানের ছেলে। তিনি তার নানা বাড়ি উলুকান্দি বেপারি পাড়া গ্রামে থাকতেন। তার বাবা ওছমান বিদেশে থাকেন। গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ আজাহার জানান, গতকাল তার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা ও দুই হাত কাটা রয়েছে। সাইফুল ঐ বাজারের একটি ওষুধের দোকানে কাজ করতেন। মঙ্গলবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওসি নজরুল ইসলাম বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি ধরতে কাজ চলছে।
