পদ্মায় পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। টংগীবাড়ি, লৌহজং ও শ্রীনগরে বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছে। ভাঙনে অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যাদের ঘরবাড়ি আছে তারাও বিশেষ করে নিম্নআয়ের লোকজন কর্মহীন হয়ে পড়ায় তারা মাথাগোঁজার ঠাঁই মেরামত করতে আর্থিক সংকটে পড়েছেন। বন্যার্তরা বিভিন্ন পানিবাহিত রোগে ভুগছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল হওয়ায় বন্যার্তদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
