আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনের নামে মামলা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:৪৯

সিলেট-২ আসনের সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামিম আহমদকে প্রধান অভিযুক্ত করে পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব মঙ্গলবার রাতে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শ্রমিক লীগ নেতা জুনাব আলী, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল।

এদিকে, হামলার ঘটনায় দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।