গুজবে বিশ্বাস করে জীবন দিলো হাজারো মানুষ

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৩৮

আমেরিকান জার্নাল অফ ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিন এ প্রকাশিত এক গবেষণায় জানা যায় যে হাসপাতালে এমন হাজারো রোগীর চিকিত্সা করতে হয়েছে যাদের বড় একটি অংশ সামাজিক নেটওয়ার্কগুলিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া গুজবে বিশ্বাস করেছিল। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং জাপানসহ বিভিন্ন দেশের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক একদল বিজ্ঞানী।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারতে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে গোমূত্র বা সার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সৌদি আরবে উটের প্রস্রাবকে ম্যাজিক ঔষুধ হিসেবে বলা হয়েছিল। এমনকি শরীরকে জীবাণুমুক্ত করতে অত্যন্ত ঘনীভূত অ্যালকোহল ব্যবহার করায় বিশ্বব্যাপী ৮শ’ মানুষকে জীবন দিতে হয়েছে। প্রায় ছয় হাজার মানুষকে হাসপাতালে যেতে হয়েছে করোনা আতঙ্কে মিথানল পান করে। অন্ধ হয়ে গেছে ৬০ জন।  বিজ্ঞানীরা ৮৭টি দেশের ২৫ টি ভাষার মোট দুই হাজার ৩০০ রিপোর্ট নিয়ে গবেষণাটি করেছেন। —ডয়চেভেলে