ঈশ্বরদী পৌরসভাধীন রেলগেট থেকে ঈশ্বরদী ইপিজেডে যাতায়াতে ব্যবহূত টিপু সুলতান সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে যান চলাচলে দুর্ভোগ হচ্ছে। বর্ষায় ভাঙাচোরা অংশে পানি জমে যায়। ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু জানান, পৌরসভার পক্ষ থেকে রেলওয়েকে চিঠি দেওয়া হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল বলেন, এই রাস্তা সংস্কারে কোনো বাজেট রাখা হয়নি। এ রাস্তার ধারণক্ষমতা অনধিক ২০ টন ওজন। অথচ রাস্তায় প্রতিদিন ৪০-৫০ টন বালুবাহী ড্রাম ট্রাক চলাচল করে। রাস্তাটি নির্ধারিত সময়ের আগেই ভেঙে গেছে।
