মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কোভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে হাইফ্লো অক্সিজেন, আইসিইউ এবং ভেন্টিলেশন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। করোনা মোকাবিলায় মাগুরা জেলার গণকমিটির আয়োজনে নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন করোনা দুর্যোগ প্রতিরোধে গণকমিটির আহ্বায়ক এ টি এম মহব্বত আলী, সদস্য সচিব এ টি এম আনিসুজ্জামান, যুগ্ম সদস্য সচিব সম্পা বসু প্রমুখ। বক্তারা বলেন, জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। তাই নমুনা পরীক্ষার সুবিধার্থে ল্যাব স্থাপনের দাবি জানাচ্ছি।
