ঈশ্বরদীতে রেলের উচ্ছেদ অভিযান, তিন জনের জেল-জরিমানা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:২৯

ঈশ্বরদীতে রেলওয়ে কোয়ার্টার ও সম্পদ অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১৩টি মামলায় তিন জনকে দুই মাস করে জেল এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ১২২টি অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন এবং ৩৪০ জন অবৈধ বসবাসকারীকে ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ দখলমুক্ত করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। আটককৃত অবৈধ দখলদারদের মধ্যে রয়েছে—তোফাইল হোসেন, সুমন ও মাসুম। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুজ্জামানের নেতৃত্বে ঈশ্বরদী জংশনের রেল কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।