ডাকাতিয়া নদী থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩১

লাকসামে ডাকাতিয়া নদীতে ভেসে আসা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাকসাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাকসাম থানার এসআই নাছের জানান,  ৪৫ বছর বয়সি ওই নারীর মাথা ও হাতে আঘাতের চিহ্ন  রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।