কুমিল্লা মেডিক্যালে করোনা ইউনিটে ছয় জনের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩২

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে তিন নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে এক জন, করোনা ওয়ার্ডে এক জন এবং আইসিইউতে চার জন চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।