রামগতিতে মাসু বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মাসু বেগম ঐ এলাকার মালেক মাঝিবাড়ীর কামাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় মাসু বেগমের ভাই আবদুল আলি বাদী হয়ে রামগতি থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
