করোনায় আক্রান্ত বাদল রায়

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩৭

ফুটবলে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাফুফের সহসভাপতি বাদল রায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ওয়ারীতে নিজ বাসভবনে অবস্থান করছেন। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।