মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৫৮

সাবেক এমপি কাজী আব্দুর রশীদ

আজ শুক্রবার বঙ্গবন্ধুর সহচর, সাবেক এমপি, গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট কাজী আব্দুর রশীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ দিন সকালে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। এ উপলক্ষ্যে কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশনের উদ্যোগে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে কোরানখানি, গোহালা ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া, মোনাজাত, এতিম ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়া কাজী আব্দুর রশীদের গোপালগঞ্জ ও ঢাকার বাসভবনে কোরানখানি, দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজন থেকে অ্যাডভোকেট কাজী আব্দুর রশীদ ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হবে।