রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৫৯

আবুল কাশেম ভুঁইয়া

কুমিল্লার মনোহরগঞ্জের আশিয়াদারী নিবাসীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক আবুল কাশেম ভুঁইয়া (৭৫) অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাদ আসর আশিয়াদারী মাজার মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী,  তিন ছেলে রেখে যান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানাজায় মুঠোফোনে বক্তব্য রাখেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।