ফটো ক্যাপশন

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:০০

দি সিটি ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনসহ অন্য পরিচালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায়  ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদিত হয়

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান