দি সিটি ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনসহ অন্য পরিচালকদের অনুষ্ঠিত সভায় ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদিত হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৬৮ কোটি ৯০ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৩২ হাজার ৪৭৮ কোটি ৩ লাখ টাকা, যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯৯০ কোটি ৮৭ লাখ টাকা, অর্থাত্ ৯ দশমিক ২১ শতাংশ। ২০১৯ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ ২৪ হাজার ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ২৩ হাজার ১৩৯ কোটি ১৫ লাখ টাকা, যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১ হাজার ৫৫৫ কোটি ২২ লাখ টাকা, অর্থাত্ ৬ দশমিক ৭২ শতাংশ। ২০১৯ সালে ব্যাংকের আমানত ৪ হাজার ১৫৩ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৭০ কোটি ৩৭ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ২০ হাজার ৫১৭ কোটি ২ লাখ টাকা, যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ২০ দশমিক ২৪ শতাংশ। সিটি ব্যাংক ২০১৯ সালে ট্যাক্স-পরবর্তী নিট মুনাফা অর্জন করে ২৪৭ কোটি ১৬ লাখ টাকা। —প্রেস বিজ্ঞপ্তি
