ইসরাইল-সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০০:৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ আল নাহিয়ান এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, এই ঐতিহাসিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রযাত্রায় সাহায্য করবে বলে তারা আশা করেন। তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্কের বিনিময়ে ইসরাইল পশ্চিম তীরের বিশাল ফিলিস্তিনি এলাকা ইসরাইলের অংশ করে নেওয়ার কাজ আপাতত স্থগিত রাখবে। ইসরাইলের সঙ্গে এতদিন পর্যন্ত কোন উপসাগরীয় আরব রাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ঐ অঞ্চলে ইরানের প্রভাব বাড়তে থাকায় উদ্বিগ্ন সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ বাড়াচ্ছিল। -বিবিসি