চীনে খাদ্য অপচয় বন্ধে ‘অপারেশন খালি প্লেট’

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০০:৩৭

চীনে খাদ্য অপচয় নষ্ট বন্ধে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে ‘অপারেশন খালি প্লেট’ আন্দোলন। হোটেল-রেস্তোরায় মানুষজনকে কম খাবার অর্ডার দেওয়ার জন্য উত্সাহ দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট শিকে উদ্ধৃত করে সরকারি মিডিয়ায় বলা হচ্ছে খাদ্যের অপচয় ভীতিকর পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট শি বলেছেন, মানুষকে সবসময় সচেতন থাকতে হবে যে কোনো সময় খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। এ বছর করোনা ভাইরাস প্যানডেমিক খাদ্য নিরাপত্তা নিয়ে সাবধানতার প্রয়োজনীয়তা নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। চীনে দল বেঁধে খেতে গেলে অতিমাত্রায় খাবার অর্ডার দেওয়ার প্রচলন রয়েছ। ২০১৮ সালে চীনা বিজ্ঞান একাডেমী জানিয়েছিল, রেস্তোরায় খেতে গিয়ে একেকজন প্রতিবার গড়ে ৯৩ গ্রাম খাবার নষ্ট করে। সেই হিসাবে চীনের বড় শহরগুলোতে রেস্তোরাগুলো গড়ে প্রতিবছর এক কোটি ৮০লাখ টন খাদ্য ফেলে দিচ্ছে। -বিবিসি