ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসাবে বিক্রম দোরাইস্বামীর আনুষ্ঠানিক নাম ঘোষণা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০০:৩৮

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী। তিনি বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হবেন। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। বিক্রম দোরাইস্বামী শিগগরিই দায়িত্ব নেবেন। আর রিভা গাঙ্গুলী দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে পদোন্নতি পেয়ে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন। রিভা গাঙ্গুলী দাশ দেড় বছর আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে যোগ দেন। বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) হিসেবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন।