বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবৃত্তি অনলাইন ১৫ আগস্ট স্মরণে একটি বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে দেশের জনপ্রিয় আবৃত্তিকাররা অংশ নেবেন। আবৃত্তি অনলাইনের এই আয়োজনের সঙ্গে থেকে দর্শক-শ্রোতাদের এবারের শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছে সংগঠনটি। আয়োজকরা বলেন, বঙ্গবন্ধুর চেতনা বাঙালি জাতীর ধমনীতে নিরন্তর প্রবাহমান। আবৃত্তি অনলাইন তাদের দর্শক-শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছে, এই বিশেষ আয়োজনের সঙ্গে থেকে যথাযথ মর্যাদায় এই শোকাবহ মাসের বিশেষ দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এই বিশেষ আয়োজনে থাকছেন আলোকিত হাসান আরিফ, শিমুল মোস্তফা, আহকাম উল্লাহ, মাহিদুল ইসলাম মাহি, মেহেদী হাসান, মীর মাসরুর জামান রনি ও নায়লা কাকলী।
