বঙ্গবন্ধু

রোকেয়া খাতুন রুবী

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২২

নদীর ভেতর নদী আছে

জলের ভেতর জল?

চোখের ভেতর চোখ কি থাকে?

কষ্টে টলোমল?

               

কষ্ট নিয়ে বেঁচে থাকার

কষ্ট বুকে বাজে,

মেঘের ভেতর মেঘ কি থাকে

মেঘের খাঁজে খাঁজে?

 

তুমি আছ দখল করে

বুকের মধ্যিখান,

কেউ কি ভোলে তোমার সেই

উদাত্ত আহ্বান?           

 

আমার ভেতর আমি আছি

আমার মতো করে,

বঙ্গবন্ধু তোমায় চিনি

জনম জনম ধরে।