কালো ফ্রেমের চশমা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২২

কালো ফ্রেমের চশমাটাতে ছবি বাংলাদেশের

ডুবসাঁতার আর চিত্সাঁতারের মধুর পরিবেশের।

 

নৌকার মাস্তুলে থাকা গাঙশালিকের ঝাঁক           

পদ্মা এবং মধুমতীর ঢেউ জাগানো বাঁক।

 

আঁশ ছাড়ানো পাটের খড়ি খালপাড়েতে রাখা

ঝোলা গুড়ে আটার রুটি যেন মধু মাখা।

 

এসব ছবি শেখ মুজিবের চশমাজুড়ে রয়

তাই তো এখন বলতে পারি জয় বাংলার জয়।