নরসিংদীতে বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৭

নরসিংদীতে সড়ক পথে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সরকার নির্ধারিত ভাড়ার মূল্যতালিকা। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করলেও স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের বসানো হচ্ছে না। এক সিট ফাঁকা রেখে বসানোর কথা থাকলেও তা মানছে না। গাদাগাদি করে বসানো ও দাঁড় করিয়ে বহন করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, ‘এখানে শুধু যাত্রী অধিকার নয়, সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও জড়িত। ফলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’