সেতু ধসে চার গ্রামের মানুষের দুর্ভোগ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্যার পানির প্রবল স্রোতে ১২ মিটার দীর্ঘ একটি সেতু ভেঙে পড়েছে। এতে চার গ্রামের যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।

সম্প্রতি উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি ও শান্তিপুর সড়কের চর মরিচাকান্দি বিলের ওপর স্থাপিত এ সেতুটির মাঝখানের অংশ দেবে যায়।

এ ব্যাপারে এলজিইডির বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি একটি কালভার্ট, সেতু নয়। আগামী নভেম্বরে তা নতুন করে নির্মাণ করা হবে।