শিবপুরে চিনাদী বিলে দর্শনার্থীদের ভিড়

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৮

ঈদের ছুটি শেষ হলেও শিবপুর উপজেলার ঐত্যিহবাহী চিনাদী বিলে দর্শনার্থীদের ভিড় কমেনি। বিভিন্ন প্রজাতির গাছ ও অতিথি পাখির কলকাকলীতে মুখর থাকায় দর্শনার্থীদের পছন্দের স্থান হয়ে উঠেছে এই বিল। স্থানীয় এমপি জহিরুল হক ভুঁইয়া মোহন ও নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারজানার উদ্যোগে কাউনাইন চিনাদী বিলের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। বিলে ঘুরতে আসা রাকিবুল হাসান ও নোমান মেহেদী বলেন, যানবাহন রাখার জায়গা নেই, টয়লেট বন্ধ, তাছাড়া যাতায়াতের রাস্তাটি খুবই সরু হওয়ায় লোকজনের চলাফেরায় খুবই কষ্ট হয়।