গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গঙ্গাচড়ায় সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। এসময়  উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা প্রকৌশলী এ  জেড এম আহসান উল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা দীপা রাণী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে মোনাজাত করা হয়।