বিলের পানিতে বিদ্যুতের খুঁটি দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া বিলের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি প্রায় এক মাস ধরে পানিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী। তবে বিদ্যুত্ কর্তৃপক্ষ বলছে, ঐ খুঁটিতে লাইন ‘ডেড’ করে রাখা হয়েছে। পল্লী বিদ্যুত্ সমিতি নবীনগর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নীল মাধব বণিক বলেন, বৈদ্যুতিক খুঁটির ঐ মেইন লাইনে বিদ্যুত্ সরবরাহ এক মাস ধরে ‘ডেড’ করে রাখা হয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় আশপাশের গ্রামগুলোতে বিদ্যুত্ দেওয়া আছে। পানি কমলেই আমরা কাজ শুরু করব।