খুলে দেওয়া হলো রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:২৮

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ১৩৭ দিন বন্ধ থাকার পর সম্প্রতি সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্স। রাঙ্গামাটি পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত্ করে তার পরামর্শের ভিত্তিতে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পর্যটনকেন্দ্র চালু করা হয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, ‘আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, কেউ যেনো মাস্ক ছাড়া সেখানে না যায় এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়।’