বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৭৪ জনে। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৭৪ জনে। আক্রান্তদের মধ্যে ৫৯৫ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিত্সা নিচ্ছেন।
