পিরোজপুরে সংঘর্ষে একজনের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩০

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিজানুর রহমান শেখ (৪৮)। তিনি উপজেলার চলপুখরিয়া গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে দুই পক্ষের আরো ১২ জন। বৃহস্পতিবার বিকালে সংঘর্ষে আহত মিজানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক ব্যাপারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।