বেড়ার যমুনা পারের একটি বাড়ি থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা গ্রামের বেল্লাল হোসেনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সিরাজগঞ্জ ‘বঙ্গবন্ধু সেতু ইকোপার্কে’ অবমুক্ত করার জন্য সেটি নিয়ে যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ঘনবসতিপূর্ণ ঐ এলাকায় সাপটি বন্যার পানিতেই ভেসে এসেছে বলে ধারণা করছি।
পাবনার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে কর্মীদের পাঠিয়ে সাপটি আমাদের জিম্মায় নিয়ে আসি। এটি বঙ্গবন্ধু সেতু ইকোপার্কে অবমুক্ত করা হবে।
