ভাণ্ডারিয়ায় উপজেলা পূজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভা

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩০

ভাণ্ডারিয়ায় শুক্রবার উপজেলা পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে মদন মোহন জিউর মন্দিরে আগামী ২২ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি বিরেন্দ্র নাথ বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বিধান চন্দ্র চক্রবর্তী, বিভিন্ন ইউনিয়ন সভাপতিদের মধ্যে শিশির কুমার হালদার, রমনি মৃধা, উপজেলা কেন্দ্রীয় মদন মোহন মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুকুমার দাস প্রমুখ। সভায় করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে উপজেলার ৪১টি মন্দির ও মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে এবং কোনো প্রকার আলোকসজ্জা বা অন্য বড় কোনো আয়োজন ছাড়াই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।