কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা লক্ষণ ও উপসর্গ নিয়ে তিন জন নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।
করোনা লক্ষণ ও উপসর্গ নিয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন জেলার আদর্শ সদর উপজেলার আনোয়ারা বেগম (৮০), দাউদকান্দি উপজেলার ঝরনা বেগম (৫০) ও চৌদ্দগ্রামের আকতার বানু (৫৫)।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, বর্তমানে এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২৯ জন। এখন পর্যন্ত এই হাসপাতালের ডেডিকেটেড কোভিড-১৯ করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩৪৫ জন মারা গেছেন।
