কাহারোলের ঢিপিকুড়া গ্রামের এক নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার তিন জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মেয়ের চাচা শফিকুল ইসলাম, মাইক্রোচালক মুক্তারুল ইসলাম ও কবির আহমেদ সবুজ। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান ঐ তিন জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।
