অসুস্থ বৃদ্ধ ও নির্যাতিত গৃহপরিচারিকার দায়িত্ব নিল পুলিশ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩২

বরিশালে রাস্তার পাশে পড়ে থাকা স্বজনহীন এক অসহায় অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও নির্যাতিত এক গৃহপরিচারিকা শিশুর দায়িত্ব নিয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, নগরীর কলেজ রোড এলাকার সড়কের পাশে এক বৃদ্ধ পড়ে ছিল। বৃহস্পতিবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঐ বৃদ্ধ খুবই অসুস্থ। তাত্ক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে চিকিত্সাসেবা নিশ্চিত করা হয়েছে। তার বাড়ি ভোলার ভেদুরিয়ার মাঝিরহাট এলাকায়। পরিবার-পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ডুকরে কেঁদে ওঠে। এছাড়াও বুধবার নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি সড়কের বুলবুল চৌধুরীর বাসা থেকে উদ্ধার শিশু গৃহপরিচারিকার দায়িত্ব নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি আরো জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশক্রমে অসুস্থ বৃদ্ধ ও উদ্ধার শিশু পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।