ছোট ছোট ছেলেমেয়ে খেলা করতে গিয়ে পুকুরে, ডোবায়, নদীতে ডুবে মারা যাচ্ছে। মা-বাবার পক্ষে এই মৃত্যুর ভার বয়ে বেড়ানো কষ্টকর। আমরা এই ধরনের দুর্ঘটনার খবর প্রায়ই পত্রিকায় পড়ি। এর কি কোনো প্রতিকার নেই? অবশ্যই আছে। সম্ভাবনাময় জীবন—আদুরে মেয়ে, আদুরে ছেলে বড় হওয়ার আগেই এভাবে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। সম্প্রতি বাউফলে পুকুরে ডুবে তিনটি শিশুর মর্মান্তিক মৃত্যু হলো। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সচেতনতার জন্য বিভিন্ন বিজ্ঞাপন বা তথ্যচিত্র তৈরি করে থাকে, যা বেতার ও টেলিভিশনে প্রচারিত হয়। এ ব্যাপারেও বিজ্ঞাপন ও বিজ্ঞাপনচিত্র প্রচারের মাধ্যমে শিশুদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
শেখ হাবিবুর রহমান
১/১০ ঢাকা হাউজিং, উত্তর আদাবর, শ্যামলী, ঢাকা
