অপরাজনীতিমুক্ত হোক দেশ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৪১

বঙ্গবন্ধুর রাজনীতিতে মুশতাকের মতো রাজনৈতিক দুর্বৃত্তরা অনুপ্রবেশ করতে পেরেছিল বলেই জাতির জীবনে ১৫ আগস্টের মতো হূদয়বিদারক ঘটনা সংঘটিত হয়েছিল। তারপর থেকেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীরা রাজনীতিতে আশ্রয়-প্রশ্রয় পেতে শুরু করে। রাজনীতি অর্থ উপার্জনের উেস পরিণত হলে সেখানে যেমন কোনো নীতি-আদর্শের মূল্য থাকে না, তেমনি অপরাজনীতির প্রভাবও বাড়তে থাকে। অপরাজনীতির ধারক ও বাহকরাই রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়। সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ক্যাসিনো ব্যবসা থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার মহাদুর্নীতির সবগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, কতিপয় প্রভাবশালী ব্যক্তির পৃষ্ঠপোষকতায়ই এরা রাজনৈতিক বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্বৃত্তদের প্রভাব সর্বক্ষেত্রেই। অপরাজনীতির কারণেই গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন ও সুস্থ ধারার রাজনীতি চরম হুমকির মধ্যে পড়েছে। কাজেই দেশ ও জাতির মঙ্গলের জন্যই অপরাজনীতির কবল থেকে মুক্ত করতে হবে দেশকে। এজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলের তৃণমূল থেকেই। দুর্নীতির বিরুদ্ধে গ্রহণ করতে হবে কঠোর পদক্ষেপ।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর