করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৪৩

করোনায় আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৪০) মারা গেছেন। শুক্রবার ভোর রাতে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী ও এক শিশু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে জানাজা শেষে লাশ পুলিশি ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা গ্রামে পাঠানো হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।