শোক সংবাদ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৫৮

করবী রঞ্জন চক্রবর্তী

কুলাউড়া উপজেলা শহরের কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ করবী     রঞ্জন চক্রবর্তী (৭৯) পরলোকগমন করেছেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। বিকালে উপজেলার বরমচালের সিংগুরে তার নিজ গ্রামের বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। করবী রঞ্জন চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান প্রমুখ।

ইসমাইল মিয়া

আড়াইহাজার উপজেলার বিশনন্দী  ইউনিয়নের টেটিয়া গ্রামের  সমাজসেবক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ  ইসমাইল মিয়া (৭০) আর নেই। তিনি শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ আছর টেটিয়া ঈদগাহে জানাজা শেষে সামাজিক গোরস্তানে দাফন করা হয়।  তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু শোক প্রকাশ করেন।