রিমান্ড শেষে পাপিয়া ও তার স্বামী কারাগারে

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২২:১৯

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে বিমানবন্দর থানার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন এ দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।