কেরালায় বিমান দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০০:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে এয়ার ইন্ডিয়ার এক বিমান দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক শোক বার্তায় বলেন, ‘বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষে আমি এই শোক-সন্তপ্ত পরিবার এবং যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের আপনজন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিদেশে আটকেপড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গত ৭ আগস্ট এয়ার ইন্ডিয়ার ৭৩৭ এয়ার ক্রাফটের একটি বিমান দুবাই থেকে যাত্রা করলে কেরালার কোজিকোড বিমানবন্দরে অতি বৃষ্টির কারণে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুইভাগ হয়ে যায়। ১৯০ জন যাত্রী ও ত্রুসহ বিমানটি বিধ্বস্ত হলে পাইলটসহ ১৮ জন প্রাণ হারান এবং অন্তত ১০০ যাত্রী আহত হন।