অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০০:২০

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন। অমিত শাহ লিখেছেন, চিকিত্সকদের পরামর্শ মতো আরো কয়েক দিন হোম-আইসোলেশনে থাকবেন তিনি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত ২ আগস্ট করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয় অমিত শাহের। এর পর তিনি ভর্তি হন দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সেখানেই ১০-১২ দিন চিকিত্সায় সুস্থ হয়ে ওঠার পর ফের তার করোনা পরীক্ষা করা হয়। শুক্রবার সেই পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রেও জানা গিয়েছে। এর পর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে থাকতে পারবেন বলে চিকিত্সকরা জানিয়েছেন।