নওগাঁর পত্নীতলায় লোহা বোঝাই ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহিনুর ইসলাম (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মামুদপুর পেট্রোল পাম্পের সামনে এই হতাহতের ঘটনা ঘটেছে।
নিহত শাহিনুর ইসলাম উপজেলার জামগ্রাম গ্রামের এরফান আলীর ছেলে। এ ঘটনায় সম্ভুপুর গ্রামের সাধুচরন এর ছেলে ভ্যান চালক সুবল রায় (৫০) গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নজিপুর থেকে সাপাহার রাস্তায় ভ্যান চালক সুবল লোহা বোঝাই ভ্যানটি সংযোগ থেকে আসছিলেন। এমন সময় দ্রুতগামী মোটরসাইকেল চালক শাহিনুর পত্নীতলার নজিপুর থেকে মধুইল যাচ্ছিলেন। পথের মধ্যে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লোহার সাথে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহিনুর। আর স্থানীয়রা আহত সুবল রায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা করেছেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
