শোক দিবসে করোনায় দুস্থদের মাঝে কাঙালি ভোজ বিতরণ করেছে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান আওয়ামী লীগ দক্ষিণ ইউনিট। এই ইউনিটের সাধারণ সম্পাদক হাজী মো. রফিকুল ইসলাম বাবু বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নির্দেশনা দিয়েছেন যে করোনায় দুস্থদের মধ্যে কাঙালি ভোজ বিতরণ করতে। সেই নির্দেশনা অনুযায়ী কাঁঠাল বাগান ও গ্রিন রোড এলাকায় যেসব ফুটপাতের দোকানদার এবং করোনায় দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে কাঙালি ভোজ বিতরণ করা হয়।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন পলাশ, সহ-সভাপতি নাসিম উদ্দিন আহমেদ, কাঁঠালবাগান দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর যুব লীগের সহ-সভাপতি শাহ আলম খান, কলাবাগান থানা যুবলীগের সাবেক আহবায়ক কামরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কাঁঠালবাগান এলাকায় কাঙালি ভোজের আয়োজন করা হয়। প্রায় ৫শ’ জনের মধ্যে কাঙালি ভোজ বিতরণ করা হয়।
ইত্তেফাক/আরএ
