বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:৪০

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি শনিবার সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ করেন।

আরও পড়ুন: মাদারীপুরে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন 

এরপর চিফ হুইপ বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতিহা পাঠ করেন। 

ইত্তেফাক/এএএম