অ্যাপল ও গুগল উভয়ই ফোর্টনিট নামন জনপ্রিয় গেমটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে। গুগল বলছে, এটি একটি উন্মুক্ত সিস্টেম এবং ফোর্টনিটকে তাদের অফিসিয়াল অ্যাপ স্টোরটিতে ফিরিয়ে আনতে কাজ করবে।
অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গুগলের প্লে স্টোর ছাড়া অন্য অ্যাপস্টোর মিলছে না। এজন্য জনপ্রিয় গেমের নিজস্ব লঞ্চার অ্যাপ ও স্যামসাং গ্যালাক্সি অ্যাপস্টোর থেকে ফোর্টনিট গেমে ইনস্টল করা যায় যা অ্যাপলের সিস্টেমের চেয়ে কম সীমাবন্ধ।
যা ঘাটেছে
ফোর্টনিটের নতুন আপডেটটি গেম খেলোয়ারদের তার ইনগেম মূদ্রাতে ২০ শতাংশ ছাড় দেয়। এপিক গেমের ক্ষেতে অর্থ পরিশোধে শুধুমাত্র অ্যাপল ও গুগল পেমেন্ট সিস্টেমের উপর নির্ভর করতে হয়। এটি উভয় স্টোরসের নীতি ভঙ্গ করছে। গত বৃহস্পতিবার অ্যাপল ফোর্টনিটকে তাদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে। এতে নতুন খেলোয়াররা আর ইনস্টলের সুযোগ পাচ্ছে না।
এপিক গেম ১৯৮৪ সালে নির্মিত অ্যাপলের একটি বিজ্ঞাপনের বিষয়ে উপহাস করে ছিলো। এ বিষয়ে সঙ্গে সঙ্গে আদালতের নথি প্রকাশ করে। মজার বিষয় হলো, এ বিষয়টির কয়েক ঘণ্টা পর গুগল প্লে স্টোর থেকেও উধাও হয়ে যায়।
আনুষ্ঠানিকভাবে ফোর্টনিট শুধুমাত্র একটি টুইট করেছে। টুইটে বলা হয়েছে, অ্যাপটি গুগল প্লে স্টোরে নেই ‘তবে খুব শীঘ্রই আরও তথ্য আসছে’।
আদালতে মামলা
মার্কিল আদলত থেকে প্রাপ্ত নথি-পত্রের মাধ্যমে পাওয়া যায়, এপিক গেম অ্যাপলের বিরুদ্ধে যা করেছে ঠিক তেমনি ক্যালির্ফোনিয়ার একটি আদালতে গুগলের বিরুদ্ধেও অভিযোগ করেছে। তাদের বিক্রি থেকে অ্যাপলের মতো গুগল প্লে স্টোর থেকেও ৩০ শতাংশ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। গুগল তাদের মূলমন্ত্র একটি চিন্তাধারায় প্রকাশ করেছে এবং প্রতিযোগীদের দমিয়ে রাখতে তারা এটি ব্যবহার করছে। উদ্ভাবক, ব্যবহারকারী ও বেশ কিছু মার্কেটপ্লেসের ব্যবহারকারীরা একচেটিয়া হিসেবে পরিণত হচ্ছে, এমনটি বলছে তারা।
সূত্র : বিবিসি
