ক্যাপশন নিউজ

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:২৯

একই সঙ্গে চার্জ হবে ল্যাপটপ ও স্মার্টফোন। সম্প্রতি বাজারে হাজির হয়েছে এমনই এক চার্জার। ভারতীয় এক সংস্থার দ্বারা তৈরি করা এই চার্জারটির নাম Stuffcool Napoleon GaN 65W PD। এটিই ভারতের প্রথম  চার্জার, যা এখন অনলাইনেও উপলব্ধ। ভারতেরই প্রথম কোনও ব্র্যান্ড এই ধরনের চার্জার নিয়ে হাজির হলো। তবে এই চার্জারের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হলো, একই সঙ্গে ফোন, ল্যাপটপ-সহ অন্যান্য আরও ডিভাইস চার্জ দেওয়া যাবে এর সাহায্যে। সচরাচর যে চার্জারে ফোন বা ল্যাপটপ চার্জ করতে আমরা অভ্যস্ত অর্থাত্ সেই USB-C PD চার্জার, তার থেকে কমপক্ষে ৪০ শতাংশ ছোট এই ন্যাপোলিওন চার্জার।