প্রাইম ব্যাংক ও প্রিয়শপের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:২৯

এমএসএমই খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং অনলাইন মার্কেটপ্লেস, প্রিয়শপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে সহজ অর্থায়ন সুবিধা পাবে প্রিয়শপের সঙ্গে যুক্ত এমএসএমই মার্চেন্ট প্রতিষ্ঠানসমূহ। এ চুক্তি অনুযায়ী প্রিয়শপের মার্চেন্টরা প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত লোন এবং অন্যান্য বিশেষায়িত ফাইন্যান্সিং সার্ভিস পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং-অ্যালটিচ্যুড সার্ভিস পাবে। লোনের জন্য দুই বছরের ব্যবসায় অভিজ্ঞতা ও প্রিয়শপের সুপারিশ পত্রের প্রয়োজন হবে। প্রিয়শপের মার্চেন্টরা যাতে বাসায় বা অফিসে বসেই অনায়াশে লোনের আবেদনসহ যাবতীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে সেজন্য প্রাইম ব্যাংক ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করেছে।— প্রেস বিজ্ঞপ্তি