অচিন, তোমার জন্ম কোথায়,
কোথায় তোমার ঘর?
মানবজাতির ওপর তুমি
করলে কেন ভর?
বিশ্বভ্রমণ করছ তুমি
মেটাচ্ছে কে ‘বিল’!
আমরা ভয়ে কাটাচ্ছি দিন,
দিচ্ছি ঘরে খিল।
আর কত প্রাণ নিলে তোমার
মিটবে মনের আশ?
আর কত দিন দেখতে হবে
এমন সর্বনাশ?
দাও ফিরিয়ে আগের জীবন,
আগের সুসময়;
মুখ না ঢেকে বলতে কথা
হয় না যেন ভয়।
