আমার বাসার ল্যান্ডফোনের বিল গত ফেব্রুয়ারি থেকে পাঠানো হচ্ছে না। ফলে বিল দিতে পারছি না। খোঁজ নিয়ে জেনেছি, একই সমস্যায় রয়েছেন আমার এলাকার অন্য টেলিফোন গ্রাহকরাও। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হলে তারা সমাধান না দিয়ে আরেক অফিস দেখিয়ে দেওয়া হচ্ছে। এভাবে দুই অফিসে যোগাযোগ করা হলেও সমাধান মেলেনি। ইতিমধ্যে জুলাই পার হয়েছে। এ অবস্থায় আমাদের ওপর জরিমানার খড়্গ আসে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী
বাসা ২৭, ফ্ল্যাট ১০৪, রোড ৪, ধানমন্ডি, ঢাকা
