প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাঁদের চাকরিজীবন শেষ হয়ে গেলেও পদোন্নতি পান না বললেই চলে। সহকারী শিক্ষকরা বর্তমানে ১৪তম গ্রেডে বেতন পান। ১৩তম গ্রেড ঘোষণা হলেও কার্যকর হয়নি। তাঁদের ১০ম গ্রেড পাওয়া যুক্তিযুক্ত। শিক্ষকতার পাশাপাশি সরকারের বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন তাঁরা। সম্প্রতি ‘সমন্বিত নিয়োগ বিধিমালা-২০২০’ খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সহকারী শিক্ষকদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে প্রার্থিতা বাতিল করার কথা উলেখ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে তাঁদের শেষ আশাটুকুও নিঃশেষ হয়ে যাবে। নতুন এ নিয়োগ বিধিমালায় সহকারী শিক্ষকদের প্রধানশিক্ষক পদে পদোন্নতির কথা বলা হয়েছে, যা সবার ভাগ্যে জোটে না। প্রাথমিকের অধিকাংশ শিক্ষক যে কোনো কর্মকর্তা পদে কাজ করার যোগ্যতা রাখেন। পরিশেষে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও বিভাগীয় কর্মকর্তার পদে পদোন্নতির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুন্নাফ হোসেন
সহকারী শিক্ষক, মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল
